নদী বাঁচানোর তাগিদে, সাইকেলে পাড়ি জলঙ্গি থেকে কাঞ্চনজঙ্ঘা - The News Lion

নদী বাঁচানোর তাগিদে, সাইকেলে পাড়ি জলঙ্গি থেকে কাঞ্চনজঙ্ঘা

 


দি নিউজ লায়নঃ     নদী বাঁচানোর জন্য প্যাডেলে চাপ দিলেন নদীয়ার যুবক। জলঙ্গির পাড় থেকে কাঞ্চনজঙ্ঘার কোলে বাদকুল্লা থেকে টাইগারহিল। আন্তর্জাতিক ভাষা দিবসে বাংলার নদীদের কথা বলতে বেরিয়ে পড়লেন নদীয়ার বাদকুল্লার ২৬ বছরের পেশায় সবজি বিক্রেতা তরুণ অরূপ মণ্ডল। মাঝে মাঝে বাবাকে চাষের কাজে সহযোগীতা করেন।


"নদী বাঁচলে জীবন বাঁচবে"। অবিরল ও নির্মল বইতে দিন নদীদের- এই কথাই বলবেন অরূপ তার ৬০০ কিলোমিটারের যাত্রা পথে। নিজে "জলঙ্গি নদী সমাজ"(কৃষ্ণনগর) নামে একটি সংগঠনের সদস্য। তাই সঙ্গে নিয়েছেন ওর প্রানের নদী জলঙ্গীর একটুখানি মাটিও। রেখে আসবেন হিমালয়ের পায়ে। গাড়ওয়ালে সাম্প্রতিক হিমবাহ ধ্বসের পেছনে মানুষের অপরিনামদর্শী প্রকৃতি বিরোধী কাজের কথাও মাথায় রেখেছেন অরূপ। "জলঙ্গি নদী সমাজ" এর সাথীরা অরূপ কে নদীয়ার ধুবুলিয়া অবধি এগিয়ে দেন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.